প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
nationaldailyamaderdesh.com
nationaldailyamaderdesh.com ঢাকা মিরপুর.১০
01880008666 | nationaldailyamaderdesh@gmail.com
সারাদেশ

শালগাঁও কালিসীমা স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ

প্রতিবেদক: জাতীয় দৈনিক আমাদের🔳দেশ প্রকাশ: Sep 24, 2026 প্রিন্ট: 08 Nov 2026, 12:08 PM
শালগাঁও কালিসীমা স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ

,মোস্তাক আহমেদ বাপ্পি

বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার শালগাঁও কালিসীমা স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ওরিয়েন্টেশন ক্লাস’ ও নবীনবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে কলেজের শিক্ষকরা নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে স্বাগত জানিয়ে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান শিক্ষকরা।

নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর। শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক শুভেচ্ছা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষের পথচলা শুরু হয়।কলেজ কর্তৃপক্ষ জানায়, নবীন শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিয়ম-কানুন, পাঠদান পদ্ধতি এবং শিক্ষাজীবনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি তাদের নতুন পরিবেশের সঙ্গে পরিচিত করে তুলতেই এ ওরিয়েন্টেশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ